Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

চট্টগ্রামে BSW সিস্টেমের Arrival ও Departure কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেম ব্যবহারে সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা ও কার্যকরী প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে Arrival ও Departure কার্যক্রম বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ গত ২৬ ও ২৭ অক্টোবর ২০২৬ তারিখে চট্টগ্রামের BCC, IEB ভবনে অনুষ্ঠিত হয়েছে। 

প্রশিক্ষণে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শিপিং এজেন্সির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সিস্টেম প্রদর্শন, হাতে-কলমে অনুশীলন এবং অংশগ্রহণমূলক সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা BSW সিস্টেমের Arrival ও Departure প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কার্যপদ্ধতি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। 

এই প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকরী দক্ষতা বৃদ্ধি, কাস্টমস ও শিপিং এজেন্সির মধ্যে সমন্বয় জোরদার এবং BSW সিস্টেমের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

 

সংবাদ বিনিময়