Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

BSW সিস্টেমের ওপর কাস্টমস ও নন-কাস্টমস কর্মকর্তাদের চার দিনব্যাপী Training of Trainers (ToT) প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) প্রকল্পের চলমান সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস ও নন-কাস্টমস কর্মকর্তাদের জন্য বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেমের ওপর চার দিনব্যাপী Training of Trainers (ToT) প্রশিক্ষণ গত ১২ থেকে ১৫ অক্টোবর ২০২৬ তারিখে হোটেলে Amari Dhaka সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

প্রশিক্ষণে BSW সিস্টেমের বাস্তবায়ন ও পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কাস্টমস এবং বিভিন্ন নন-কাস্টমস সরকারি সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের BSW সিস্টেম সম্পর্কে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানের অন্যান্য ব্যবহারকারীদের প্রশিক্ষণ প্রদানের জন্য দক্ষ করে তোলা। 

 প্রশিক্ষণে BSW সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম, কার্যপদ্ধতি এবং ব্যবহারকারী পর্যায়ের প্রক্রিয়াসমূহ তুলে ধরা হয়। সিস্টেম প্রদর্শন, হাতে-কলমে অনুশীলন, অংশগ্রহণমূলক আলোচনা, দলীয় কার্যক্রম এবং প্রশিক্ষণ পরিচালনার বাস্তব অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সিস্টেম পরিচালনা ও ব্যবহারের পাশাপাশি উপস্থাপনা, যোগাযোগ এবং প্রশিক্ষণ পরিচালনার দক্ষতা অর্জন করেন। 

এই ToT প্রশিক্ষণের সফল সমাপ্তি কাস্টমস ও নন-কাস্টমস সংস্থাগুলোর মধ্যে একটি টেকসই প্রশিক্ষক দল গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, ব্যবহারকারীদের সহায়তা প্রদান এবং BSW সিস্টেমের কার্যকর ব্যবহার ও টেকসই বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

 

সংবাদ বিনিময়