Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

BSW সিস্টেমের Arrival ও Departure কার্যক্রমে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেমের কার্যকর বাস্তবায়ন ও ব্যবহার নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে Arrival ও Departure কার্যক্রম বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ গত ২৮ ও ২৯ অক্টোবর ২০২৬ তারিখে চট্টগ্রামের BCC, IEB ভবনে অনুষ্ঠিত হয়েছে। 

প্রশিক্ষণে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শিপিং এজেন্সির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সিস্টেম প্রদর্শন, হাতে-কলমে অনুশীলন এবং অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা Arrival ও Departure কার্যক্রমের বিভিন্ন ধাপ এবং সিস্টেমের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। 

এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যবহারকারীদের দক্ষতা বৃদ্ধি, কাস্টমস ও শিপিং এজেন্সির মধ্যে সমন্বয় জোরদার এবং BSW সিস্টেমের আওতায় Arrival ও Departure কার্যক্রমের সুষ্ঠু ও কার্যকর পরিচালনা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

 

সংবাদ বিনিময়