Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

NSW ও NBR-এর IT কর্মকর্তাদের জন্য Kubernetes Administrator Advanced (CNCF) প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় সিঙ্গেল উইন্ডো (NSW) প্রকল্পের আওতায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে Kubernetes Administrator Advanced (CNCF) শীর্ষক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ গত ২৭ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি এনএসডব্লিউ কনফারেন্স রুমে আয়োজন করা হয়, যেখানে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এবং NSW প্রকল্পের আইটি পেশাজীবীরা অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণ কর্মসূচিতে Kubernetes Administration, Container Orchestration, Cluster Management, Deployment, Configuration, Monitoring এবং Troubleshooting বিষয়ে অংশগ্রহণকারীদের উন্নত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষকের পরিচালনায় বিভিন্ন কারিগরি সেশন এবং হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা Kubernetes পরিবেশ কার্যকরভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পান। 

এই প্রশিক্ষণ উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারি আইটি পেশাজীবীদের কারিগরি সক্ষমতা আরও শক্তিশালী করা এবং NSW-এর প্রযুক্তিগত অবকাঠামোর নির্ভরযোগ্যতা, সম্প্রসারণযোগ্যতা ও দীর্ঘমেয়াদি টেকসই পরিচালনা নিশ্চিত করতে সহায়তা করা।

 

সংবাদ বিনিময়