Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

CRMC কর্মকর্তাদের জন্য BSW সিস্টেমের ARMS মডিউল বিষয়ক রোলভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) প্রকল্পের চলমান সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটের (CRMC) কর্মকর্তাদের জন্য Automated Risk Management System (ARMS) মডিউল বিষয়ক দুই দিনব্যাপী রোলভিত্তিক প্রশিক্ষণ গত ২৫ ও ২৬ অক্টোবর ২০২৬ তারিখে CRMC-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। 

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ARMS মডিউলের বিভিন্ন রোলভিত্তিক ফিচার ও কার্যপদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। সিস্টেম প্রদর্শন, হাতে-কলমে অনুশীলন এবং অংশগ্রহণমূলক সেশনের মাধ্যমে ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন, প্রোফাইলিং ও ব্যবস্থাপনা বিষয়ে বাস্তব ধারণা প্রদান করা হয়। 

এই প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে CRMC কর্মকর্তাদের কার্যকরী সক্ষমতা বৃদ্ধি, ARMS মডিউলের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং BSW সিস্টেমের আওতায় আরও দক্ষ ও ঝুঁকিভিত্তিক কাস্টমস কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

 

সংবাদ বিনিময়