Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

এক্সিকিউটিভ লেভেল প্রশিক্ষণের মাধ্যমে বাণিজ্য সহজীকরণ কার্যক্রম জোরদারকরণ

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) ব্যবস্থার ওপর একটি এক্সিকিউটিভ লেভেল ট্রেনিং (ELT) সফলভাবে ০৪ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার গুলশান-২-এর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের BSW ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং বাণিজ্য ও নিয়ন্ত্রক কার্যক্রম সহজীকরণে এর ভূমিকা তুলে ধরা।প্রশিক্ষণে BSW-এর গুরুত্বপূর্ণ ফিচার ও কার্যকারিতা, কমপ্লায়েন্স বা পরিপালন সংক্রান্ত বিষয়, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও নীতিমালা এবং রিপোর্টিং ও অ্যানালিটিক্যাল সক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কারিগরি উপস্থাপনা ও BSW পোর্টালের লাইভ প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।প্রশিক্ষণের শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রশিক্ষণ-সংক্রান্ত মতামত সংগ্রহ করা হয়। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সংবাদ বিনিময়